Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুপ্ত রাজনীতি’ ইস্যুতে উত্তাপ সিলেটেও, মুখোমুখি ছাত্রদল ও শিবির

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৬:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ০৬:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
গুপ্ত রাজনীতি’ ইস্যুতে উত্তাপ সিলেটেও, মুখোমুখি ছাত্রদল ও শিবির

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

গুপ্ত রাজনীতি’ ইস্যুতে চট্টগ্রামে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের উত্তাপ ছড়িয়েছে সিলেটেও। এই ঘটনার জেরে সিলেট নগরে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে ছাত্রদল ও শিবির।

Manual7 Ad Code

বুধবার বিকেলে শিবির ও সন্ধ্যায় ছাত্রদল নগরে মিছিল করে। এসব মিছিল থেকে একে অপরকে লক্ষ্য করে আক্রমনাত্মক স্লোগান ও বক্তব্য দেওয়া হয়। এতে নগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ইস্যুতে আজ বৃহস্পতিবারও নগরে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে ছাত্রদল।

গত মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি আঁকা ও সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জেরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। জানা যায়, শিবির দেয়ালে ছিলেছিলো- ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। ছাত্রদল সেখানে ‘ছাত্র রজনীতি’-এর জায়গায় লিখে ‘গুপ্ত রাজনীতি’। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত।

এর জেরে বুধবার সিলেটেও বিক্ষোভ করে ছাত্রদল ও শিবির। শিবিরের মিছিল থেকে স্লোগান দেওয়া হয়- ‘গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে’, অপরদিকে ছাত্রদলের মিছিল থেকে স্লোগান দেওয়া হয়- ‘জামায়াত-শিবির রাজাকার, এই মূহূর্তে বাংলা ছাড়’। এমন আক্রমনাত্মক ম্লোগান ও বক্তব্য নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যা মিছিলের পর অন লাইনেও ছড়িয়ে পড়ে।

এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়েও ‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে দেয়াল লিখন করেছে ছাত্রদল।

এতে করে নির্বাচনের পর রাজপথে আবারও উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজনীতি। বিশেষত সরকারি দল ও বিরোধীদলের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি অবস্থান নিয়েছে।

শিবির: চট্টগ্রামে শিবিরের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বুধবার বিকেলে সিলেট মহানগর ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

Manual3 Ad Code

নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনের সড়কে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু সভাপতির বক্তব্যে বলেন, ছাত্রজনতার জীবন বাজি রেখে জুলাই গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে বিএনপির ক্ষমতার গিয়েছে। যার বয়স এখনো দুইমাস পূর্ণ হয়নি। এরেই-মধ্যে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অবদান ভুলে গিয়েছে। পুরনো ব্যবস্থায় ক্ষমতার অপব্যবহার শুরু করেছে।

তিনি বলেন, মাত্র ৫০ দিনের ক্ষমতায় মানুষ হত্যা, সন্ত্রাস, জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। দেশে ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস বাড়ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

তিনি আরও বলেন, জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এবং বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধিরও সমালোচনা করেন।

সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান।

ছাত্রদলের বিক্ষোভ: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে বুধবার সন্ধ্যায় ছাত্রদলও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ এবং সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।

Manual4 Ad Code

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর শিবিরের এই ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।”

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মোঃ আব্দুল্লাহ ও খায়রুল ইসলাম দোয়েল।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, আফজল হোসেন, জহিরুল ইসলাম আলালসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা শিক্ষাঙ্গনে সহাবস্থান নিশ্চিত করা এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আজও ছাত্রদলের বিক্ষোভ : এদিকে, শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা এবং ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

আজ বৃহস্পতিবার দুপুরে রেজিস্টারি মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা।

Manual6 Ad Code

শেয়ার করুন