Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে জবাই করে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ, আটক ৫, ৯টি ঘোড়া উদ্ধার

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৮:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ০৮:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
গোপনে জবাই করে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ, আটক ৫, ৯টি ঘোড়া উদ্ধার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

গাজীপুরের কালিয়াকৈরে গোপনে জবাই করে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ৯টি ঘোড়া উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

আটক ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার সাজ্জাদ হোসেন (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার মাহমুদ মাঝি (৩৯) ও ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার আবুল পাটোয়ারী (৪৬)।

Manual2 Ad Code

পুলিশ জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় খলিশাজানি এলাকায় সরকারি বনের পাশে অভিযান চালায়। এ সময় ৫ জনকে আটক করা হয় এবং ট্রাকভর্তি ৯টি ঘোড়া উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গোপনে রাতের আঁধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে গাজীপুরের বিভিন্ন হোটেলে বিক্রি করতেন। এর আগে ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের ভেতরে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চক্রটি গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করত। আজ জবাইয়ের আগেই আমরা অভিযান চালিয়ে ঘোড়াগুলোকে উদ্ধার করেছি এবং পাঁচজনকে আটক করেছি। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।’

শেয়ার করুন