Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে নারায়ণগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ শুটার রিয়াজ গ্রেফতার

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে নারায়ণগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ শুটার রিয়াজ গ্রেফতার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাটে জনতার হাতে আটক হয়েছেন নারায়ণগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ রিয়াজ বাহিনীর মূলহোতা রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আলীরগ্রাম এলাকায় দুই শিশু অপহরণকারী সন্দেহে আটক করে জনতা।

পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

Manual8 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাটে সন্ত্রাসী রিয়াজুল ইসলামের অবস্থানের খবর পেয়ে তাকে সন্ধান করছিল র‍্যাব। ওই সময় একটি গাড়িতে করে রিয়াজুল তার দুই শিশুকন্যাকে নিয়ে গোয়াইনঘাটের আলীরগ্রামের দিকে যান। তার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বুঝতে পেরে তিনি আলীরগ্রামের একটি বাড়ির বারান্দায় দুই শিশুকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুই শিশুকে রেখে পালানোর ঘটনায় গ্রামবাসীর সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজুল ও দুই শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে রিয়াজুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তার পরিচয় পাওয়া যায়। জানা যায়, তিনিই দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ।

Manual8 Ad Code

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করেন। প্রথমে বিষয়টি ভুল-বোঝাবুঝি হিসেবে মনে করেছিলেন। পারিবারিক কলহের কারণে দুই শিশু বাচ্চাকে নিয়ে তাদের বাবা গাড়িতে করে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছিল। তবে থানায় যাওয়ার পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

তিনি বলেন, শুনেছি ওই ব্যক্তিকে র‍্যাব ধাওয়া করেছিল। র‍্যাবের হাত থেকে বাঁচতে দুই শিশুকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তখন এলাকাবাসী শিশু অপহরণকারী সন্দেহে আটক করেন। আটক ব্যক্তি স্ত্রীসহ জাফলংয়ে এসেছিলেন।

Manual6 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

Manual6 Ad Code

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হত্যাসহ প্রায় ২০টি মামলার আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে র‌্যাব-৩ এর সদস্যরা ২০২২ সালে আটক করেছিল। সেসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটর সাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিল।

শেয়ার করুন