Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে এলপিজি প্লান্টেও সরকারি মূল্যে সিলিন্ডার মিলছে না, গ্রাহকদের বিক্ষোভ

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে এলপিজি প্লান্টেও সরকারি মূল্যে সিলিন্ডার মিলছে না, গ্রাহকদের বিক্ষোভ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সিলেটের গোলাপগঞ্জের এলপিজি প্লান্ট থাকা সত্ত্বেও গোলাপগঞ্জের মানুষ সরকারি মূল্যে গ্যাস সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে ও পুণরায় তা চালুর দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার সকাল ১০টায় গোলাপগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

মানববন্ধন বক্তারা বলেন, আমাদের এলাকা থেকে প্রতিদিন কোটি কোটি টাকার গ্যাস উত্তোলন হচ্ছে কিন্তু আমরা অনেকেই গ্যাস সংযোগ পাওয়া থেকেও বঞ্চিত রয়েছি। বিগত দিন আমরা কার্ডের মাধ্যমে গোলাপগঞ্জ এলপিজি গ্যাস প্লান্ট থেকে সরকারি মূল্যে ৬৫০ টাকা করে গ্যাসের সিলিন্ডার পেতাম। এখন এলপিজি গ্যাস প্লান্টে আমাদের সিলিন্ডার দেওয়া বন্ধ রয়েছে।

Manual2 Ad Code

বক্তারা আরো বলেন, এই গ্যাস প্লান্ট থেকে প্রতিদিন বেশ কয়েকটি গাড়িতে করে সিলিন্ডার যায়, কিন্তু গোলাপগঞ্জের মানুষ তা পায়না। কোন অজানা ডিলারের কাছে এগুলো যায় তাও কারো অবগত নয়। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে এই সিলিন্ডারগুলো বিক্রি করা হলে এলাকাবাসী উপকৃত হতো। এজন্য স্থানীয়ভাবে ডিলার নিয়োগ করার আহবানও জানান বক্তারা। তারা আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্যাগুলো গুলো সমাধান ও এলপিজি প্লান্ট থেকের আগের মত সূলভ মূল্যে সিলিন্ডার দেওয়া না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারিও প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সালমান আহমদ, সাবিনা বেগম, রুনা বেগম, স্বপন আহমদ, হৃদয় আহমদ প্রমুখ।

শেয়ার করুন