Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চা বাগানে নারী পর্যটক গ*ণ*ধ*র্ষ*ণ, র‌্যাবের কব্জায় শাহীন

admin

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৯:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ০৯:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
চা বাগানে নারী পর্যটক গ*ণ*ধ*র্ষ*ণ, র‌্যাবের কব্জায় শাহীন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

চা বাগানে নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী শাহীন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual6 Ad Code

শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহীন হবিগঞ্জের মাধবপুর থানার পরমানন্দপুর মো. কালা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ২৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাধবপুরের সুরমা চা বাাগনে বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়া এক তরুণীকে ধরে নিয়ে দুই ব্যক্তি গণধর্ষণ করে। এর আগে ডাকাত বলে চিৎকার দিয়ে ধর্ষকরা তরুণীর সঙ্গীকে আক্রমন করলে তিনি পালিয়ে গিয়েছিলেন।

ধর্ষণ শেষে ওই তরুণীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

Manual3 Ad Code

পরে তার কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। তরুণী বাদী হয়ে মাধবপুর থানায় গণধর্ষণ মামলা (নং ৪৬/২৪/৩/২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু কওে এবং শাহীনকে গ্রেপ্তারে সক্ষম হয়।

Manual6 Ad Code

তাকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন