Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জা লি য়া তি, সিলেট র‌্যাবের অভিযানে গ্রে প্তা র বাছিত

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
জা লি য়া তি, সিলেট র‌্যাবের অভিযানে গ্রে প্তা র বাছিত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

জাল সার্টিফিকেট তৈরীর মূলহোতা আব্দুলাহ বাছিত রিয়ান (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual7 Ad Code

বুধবার ( ৮ এপ্রিল) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন উজান শৈলজুড়া গ্রামস্থ হাজী তৈয়ব আলী বিল্ডিংয়ের ৪র্থ তলার একটি রোম থেকে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে ১টি মনিটর, ১টি পিসি, ১টি ল্যাপটপ, ১টি কি-বোর্ড, ১টি মাউস, ২টি জাল সার্টিফিকেট, নকল সার্টিফিকেট তৈরীর ৭টি আর্ট পেপার, ও  ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

আব্দুল্লাহ বাছিত রিয়ান হবিগঞ্জ বানিয়াচং থানাধীন যাত্রাপাশা এলাকার মৃত শেখ বাচ্চু মিয়া ছেলে।

Manual2 Ad Code

তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত টাকার বিনিময়ে এসএসসি, এইচএসসি, ডিগ্রীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসল সার্টিফিকেটের অনুরুপ নকল সার্টিফিকেট তৈরী করে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তিনি আরও জানান প্রতিটি জাল সার্টিফিকেট ৩-৪হাজার টাকা বিনিময় তৈরি করে দিতেন।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম র্কমর্কমতা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
শেয়ার করুন