Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার যত্রতত্র অটোরিকশা স্ট্যান্ড, চরমে যানজট

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১১:২৭ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ১১:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমার যত্রতত্র অটোরিকশা স্ট্যান্ড, চরমে যানজট

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় যত্রতত্র গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। এসব স্ট্যান্ডের জন্য দক্ষিণ সুরমার সকল সড়কে দিন-রাত যানজট লেগেই থাকে। সব থেকে বেশি ভোগান্তি পোহাতে হয় ক্বিন ব্রিজের দক্ষিণ প্রান্তে। এখানে পুরোটা রাস্তাজুড়ে সারাদিন অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করেন চালকরা। অভিযোগ রয়েছে, ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই এমনটি করা হয়।দেখা  গেছে- দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর, কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, ওভারব্রিজ এলাকার যত্রতত্র গড়ে তোলা হয়েছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। শুধুমাত্র ওভার ব্রিজের মুখেই রয়েছে প্রায় ৫টি  স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলো থেকে রেজিষ্ট্রেশনযুক্ত অটোরিকশার পাশাপাশি অনেক অনটেষ্ট অটোরিকশাও চলাচল করে।

Manual1 Ad Code

অপরদিকে কিনব্রিজের দক্ষিণ প্রান্তে অটোরিকশাগুলো সকাল থেকে রাত পর্যন্ত কোনো বাধা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠানামা করান চালকরা। যদিও পাশেই দাঁড়িয়ে থাকেন ট্রাফিক পুলিশ।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী- এসব অটোরিকশা থেকে ট্রাফিক পুলিশ উৎকোচ গ্রহণ করায় তাদের চোখের সামনেই চালকরা নিজের ইচ্ছেমত যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করেন। ট্রাফিক পুলিশ এসব না দেখার ভান করেই থাকে।

Manual2 Ad Code

পুরো রাস্তায় এলোপাতাড়ি অটোরিকশা রাখার ফলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিনব্রিজের দক্ষিণ প্রান্তে ৩টি রাস্তায় ঘন্টার পর ঘন্টা লেগে থাকে তীব্র যানজট। এসময় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসহ জরুরি সেবার গাড়িগুলো জ্যামে আটকা পড়ে। এ বিষয়ে ট্রাফিকের ডিসি সুদিপ্ত রায় সিলেটভিউ-কে মুঠোফোনে বলেন, যানজট নিরসনের জন্য আমরা নিয়মিত যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছি। অনেক সময় যাত্রীরাও তাদের সুবিধামতো জায়গায় নামিয়ে দিতে বললে চালকরা যাত্রীদের কথামত নামাতে গিয়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়।

শেয়ার করুন