Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিকে নয়, গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

admin

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ০৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ০৬:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
দুর্নীতিকে নয়, গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের সড়কপথ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে সরকার, বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে উন্নয়নের দোহাই দিয়ে মেগা প্রজেক্টগুলোতে ভয়াবহ দুর্নীতি করা হয়েছে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সময়ও অনেক উপদেষ্টা নিজ নিজ এলাকার উন্নয়নে পক্ষপাতমূলকভাবে ফান্ড বরাদ্দ নিয়েছেন।

Manual1 Ad Code

এ সময় উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার কথা স্মরণ করে তিনি বলেন, অতীতে বিভিন্ন সরকারের সময়ে উত্তরাঞ্চল উন্নয়নের দিক থেকে বারবার অবহেলিত হয়েছে।

Manual8 Ad Code

বর্তমান সরকার সেই বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর জোর দেওয়া হবে যাতে সাধারণ মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে। তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষিপণ্য বাজারজাতকরণ থেকে শুরু করে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে গ্রামীণ সড়কগুলো মেরুদণ্ড হিসেবে কাজ করে। তাই উত্তরবঙ্গসহ সারা দেশের অবহেলিত জনপদগুলোর রাস্তা পাকাকরণে মন্ত্রণালয় থেকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেয়া হবে বলে জানান মন্ত্রী।

Manual3 Ad Code

শেয়ার করুন