Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি

admin

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:
লিবিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টায় তাদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Manual6 Ad Code

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ডিটেনশন সেন্টার লিবিয়ার বিভিন্ন স্থানে বিপদগ্রস্ত বাংলাদেশি অভিবাসীদের উদ্ধার করে দেশে পাঠানোর ব্যবস্থা করে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

Manual5 Ad Code

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসান মোহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশি অভিবাসীদের বেনগাজির বেনিনা বিমানবন্দরে বিদায় জানান।

Manual2 Ad Code

লিবিয়ার বিমানবন্দরে তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন। বিশেষ করে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের অধিকার সুরক্ষা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর প্রণোদনা প্রদান এবং প্রবাসীদের সর্বজনীন পেনশনের আওতায় আনার বিষয়টি তাদেরকে জানান।

এছাড়া রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ দিক তুলে ধরে তাদেরকে ভবিষ্যতে এমন পথ পরিহার করার পরামর্শ দেন। দেশে ফিরে অবৈধ অভিবাসন প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণায় অংশগ্রহণের জন্যও তিনি এসব বাংলাদেশিকে অনুরোধ করেন।

গত ৩১ জুলাই লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ডিটেনশন সেন্টারে আটক ১৩১ বাংলাদেশিকে মুক্ত করে আইওএম’র সহযোগিতায় দেশে পাঠানো হয়।

Manual3 Ad Code

শেয়ার করুন