Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন বিয়ানীবাজারের জেসমীন আকতার

admin

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২২ মার্চ ২০২৫ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন বিয়ানীবাজারের জেসমীন আকতার

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
উপসচিব ও সমপর্যায়ের ১৯৬ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দিয়ে নতুন দপ্তর দেওয়ার প্রক্রিয়ায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

Manual7 Ad Code

এদের মধ্যে পদোন্নতি পেয়ে উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়দেশ গ্রামের সন্তান জেসমীন আকতার। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

জেসমীন আকতার ১৯৮৩ সালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৫ সালে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীকালে এমসি কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক ও একই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Manual7 Ad Code

১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে সরকারি চাকুরিতে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও পরে উপসচিব পদে পদোন্নতি পান।

Manual7 Ad Code

তাঁর স্বামী সৈয়দ আহম্মদ আলী পোস্টমাস্টার জেনারেল পদে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন।

শেয়ার করুন