Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তার মায়ের গলাকাটা লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৮:০৬ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ০৮:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
পুলিশ কর্মকর্তার মায়ের গলাকাটা লাশ উদ্ধার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

খুলনার পাইকগাছায় বাড়ির পাশের পুকুর থেকে ভারতি মন্ডল নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভারতি মন্ডল পুলিশের সাব ইন্সপেক্টর চিন্ময় মণ্ডলের মা।রোববার (১৫ মার্চ) বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

জানা যায়, পাইকগাছা উপজেলার পুতলাখালী গ্রামের প্রভাষ মন্ডলের স্ত্রী ভারতি মন্ডল (৫৫) বাড়িতে একা থাকেন। তাদের ছেলে চিন্ময় মন্ডল বাগেরহাট জেলার শরনখোলা থানায় পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত।

Manual1 Ad Code

রোববার সকালে ভারতি মণ্ডলের ভাই শংকরদানা গ্রামের সুকুমার মন্ডল পুকুর খনন কাজে তাদের বাড়িতে এসে ঘরের বারান্দার দরজা খোলা দেখে বোন ভারতিকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু তার কোনো সাড়া না পাওয়ায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে পুকুর থেকে তার লাশ উদ্ধার করলে তার গলাকাটা অবস্থায় দেখা যায়।

স্থানীয় কুমারেশ মন্ডল জানান, উপজেলার পুতলাখালী গ্রামের প্রভাষ মণ্ডলের স্ত্রী ও এসআই চিন্ময় মন্ডলের মা ভারতি মন্ডলের বাড়িতে শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে তাকে জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে ভারতি মন্ডলকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

Manual5 Ad Code

প্রতিবেশী শিক্ষক পবিত্র কুমার মন্ডল বলেন, ভারতী মন্ডল বাড়িতে একা থাকেন। ছেলে চন্ময় মন্ডল বাগেরহাট জেলার শরনখোলা থানায় এসআই হিসেবে কর্মরত। রাতে দুর্বৃত্তরা তার ঘরে হানা দিয়ে আসবাবপত্র তছনছ করে। ঘরে থাকা সোনার গহনা ও নগদ টাকা নিয়ে গেছে। এসময় হয়ত তাকে হত্যা করে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। সকালে আমরা পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।

নিহতের ছেলে এসআই চিন্ময়ের মুঠোফোনে কয়েকবার কল দিয়ে তার সাড়া পাওয়া যায়নি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, পুকুরে লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

শেয়ার করুন