Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন হচ্ছে এই বৈঠক।বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বেলা ১১টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হবে। পাশাপাশি প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ সদস্যদের সাথে আলোচনা করবেন সংসদ নেতা। এ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত-ও।

Manual7 Ad Code

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।

Manual3 Ad Code

শেয়ার করুন