Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি পাকিস্তানিদের ভাষায় কথা বলছে: ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপি পাকিস্তানিদের ভাষায় কথা বলছে: ওবায়দুল কাদের

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
২৫ মার্চ কাল রাতে গণহত্যা দিবস নিয়ে বিএনপি পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual3 Ad Code

রোববার স্বাধীনতা দিবসের সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ৫২ বছরেও দেশে নানারূপে বিরাজ করছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি। স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ; এমন নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে৷ এই অপশক্তিকে পরাস্ত করতে হবে৷

Manual3 Ad Code

তিনি বলেন, পাকিস্তানি ভাবধারায় চলছে বিএনপি।পাকিস্তান যা বলে বিএনপি তাই বলে, কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত। এখনও তাদের হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান তারা এমনটাই বলবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে রয়েছে দেশ৷ স্মার্ট দেশ গড়াই এখন অন্যতম অঙ্গীকার৷

Manual4 Ad Code

 

শেয়ার করুন