Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানাবাজারে ছিনতাই হওয়া অটোরিক্সাসহ ৪ জন গ্রেফতার

admin

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৪:২৯ অপরাহ্ণ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ০৪:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানাবাজারে ছিনতাই হওয়া অটোরিক্সাসহ ৪ জন গ্রেফতার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের লাসাইতলা হাওর এলাকা থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিক্সাসহ জড়িত চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ মার্চ রাতে নিজ মালিকানাধীন অটোরিক্সায় সিএনজি গ্যাস নিতে এসে ছিনতাইকারীদের কবলে পড়েন গাড়ির মালিক শাহাদাত হোসেন সামাদ। তার বাড়ি জকিগঞ্জ উপজেলায়।

Manual7 Ad Code

যাত্রী নিয়ে অন্যত্র যাওয়ার কথা বলে মুল্লাপুর ইউনিয়নের লাসাইতলা হাওর এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে ছিনতাইকারীরা তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এ সময় সিএনজির মালিক-চালককে হাত-পা বেধে ব্যাপক মারপিট করে তারা। পরে এলাকার লোকজন ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।

Manual3 Ad Code

পুলিশ জানায়, ছিনতাই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশী তদন্ত শুরু হয়। একপর্যায়ে সোমবার রাতে সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ছিনতাই হওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিয়ানীবাজারের মাথিউরা পূর্বপাড় গ্রামের সমছ উদ্দিনের ছেলে রাজন আহমদ (৩৫), জকিগঞ্জের নিজগ্রামের মখলিছুর রহমানের ছেলে খায়রুল ইসলাম সরোয়ার (২৮), শাহগলী নিদনপুর এলাকার আতাউর রহমানের ছেলে সালেহ আহমদ সুলতান (৩৫) ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে মাহমুদ হোসেন জাহিদ (৩৫)-কে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, আসামীদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন