Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে পুকুরে ভাসছিল যুবকের লাশ 

admin

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৭:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ০৭:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে পুকুরে ভাসছিল যুবকের লাশ 

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম মহল্লায় একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর উত্তরভাগ লামাপাড়া পশ্চিম মহল্লায় তাজুল ইসলামের বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়।

জানা যায়, আলীনগর ইউনিয়নের উত্তরভাগ লামাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রুহেল আহমদ। শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী বলেন, মরদেহ উদ্ধারের প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন