Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে পৌর বিএনপির আনন্দ মিছিল

admin

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ০৪:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ | ০৪:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে পৌর বিএনপির আনন্দ মিছিল

Manual1 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে আনন্দ মিছিল করেছে বিয়ানীবাজার পৌর বিএনপি।
মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির উদ্যোগ বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে খালেদা জিয়া ও তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা শ্লোগান দেয়া হয়। নিষিদ্ধ আওয়ামীলীগ ও হাসিনার নানা ত্রুটি তুলে ধরেন নেতাকর্মীরা।

Manual7 Ad Code

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দোলন, বিএনপি নেতা গুলজার আহমদ রাহেল প্রমুখ।

Manual7 Ad Code

শেয়ার করুন