Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে বন্ধুর ছুরি কাঘাতে প্রাণ গেল বন্ধুর

admin

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে বন্ধুর ছুরি কাঘাতে প্রাণ গেল বন্ধুর

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। নিহত ও হত্যাকারী উভয়েই বয়সে কিশোর। শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্র জানায়, আম খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে পাড়িয়াবহর গ্রামের তামিম আহমদ (১৪) তার বন্ধু সিয়াম আহমদকে (১৫) ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়।

Manual3 Ad Code

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, আঘাতটি হৃদযন্ত্রের কাছাকাছি গিয়ে লাগে। ফলে কিশোরটির মৃত্যু হয়।

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন