Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে মাদকসহ পৃথক মামলার ৫ আসামী গ্রেফতার

admin

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ০৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ০৬:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে মাদকসহ পৃথক মামলার ৫ আসামী গ্রেফতার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ পৃথক মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার এবং জিআর পরোয়ানাভূক্ত আসামী ১ জন ও তদন্তাধীন মামলার ১ জন আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), জকিগঞ্জ সার্কেলের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

Manual5 Ad Code

এ সময় বিয়ানীবাজার থানাধীন কুড়ারবাজার ইউনিয়নের অন্তর্গত খশির সড়কভাংগনী এলাকার জনৈক ফয়সল আহমেদের বাড়ী থেকে মাদকসহ খশির সড়কভাংনী গ্রামের ফয়সল আহমদের ছেলে সৌরভ আহমদ (২০), চারাবই (টিলাবাড়ি) সাকিনস্থ জনৈক খালেদ আহমদ এর বসতঘর থেকে গৌছ উদ্দিনের পুত্র খালেদ আহমদ (৪৯) কে গ্রেফতার করা হয়। এছাড়াও সাদিমাপুর গ্রামের আব্দুল সাত্তার তোতা মিয়ার ছেলে মোঃ সোলেমান আহমদ (২৬) কে গ্রেফতার করে বিজিবি বড়গ্রাম ক্যাম্পের আভিযানিক দল।

Manual6 Ad Code

এছাড়াও জিআর পরোয়ারভূক্ত আসামী মোঃ নজমুল হক (৪৪) ও বিয়ানীবাজার থানার মামলা নং-১২ (৮)২৬ মামলার এজাহারনামীয় আসামী রুহিন আহমদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম বলেন, অপরাধ দমনে থানা এলাকায় পুলিশের নিয়মিত অভিযান চলবে।

Manual1 Ad Code

শেয়ার করুন