Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে মানষিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ০৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ | ০৪:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে মানষিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

বিয়ানীবাজার সংবাদদাতা:

Manual4 Ad Code

বিয়ানীবাজারে গায়ে আগুন লাগিয়ে আফজল হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তিনি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামের ছরফর আলীর ছেলে। শনিবার ভোরে ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, নিহত যুবক মানষিক রোগী। ৩-৪ বছর পুর্বেও তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেন। শুক্রবার দিনের কোন একসময় অজ্ঞাত দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে লুকিয়ে রাখেন আফজল। রাতের কোন এক সময় নিজ গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। পরিবারের লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে রাস্তায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৫ ভাইবোনের মধ্যে আফজল ছিলেন ৩য়।

Manual5 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে।

 

Manual4 Ad Code

 

শেয়ার করুন