Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে শোকের ছায়া- সোমবার বিয়ে বৃহস্পতিবার মৃত্যু

admin

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ০৩:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ | ০৩:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে শোকের ছায়া- সোমবার বিয়ে বৃহস্পতিবার মৃত্যু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঘরভর্তি মেহমান এখনো রয়ে গেছেন। হাতে লাগানো মেহেদীর রং। উৎসবের আবহ ছিল আঙ্গিনাজুড়ে। নতুন বউকে নিয়ে শ্বশুড়বাড়ি ফিরতিযাত্রার জন্য অপেক্ষমান সবাই। সংসার সাজানোর কতশ’ত স্বপ্ন নবদম্পতির মনে।

Manual6 Ad Code

অথচ বিয়েবাড়ির সেই আনন্দ মুহুর্তেই ফিকে হয়ে যায় বুহস্পতিবার সকালে। ওই বাড়ির সাবু মিয়ার ছেলে আরিফ আহমদ (২২) সোমবার বিয়ে করে নতুন বউ আনেন। অথচ বিয়ের মাত্র ৩ দিন পরই বর আরিফ মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে বিয়ানীবাজার জুড়ে বইছে শোকের ছায়া। উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রাম কচখট খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী জানান, ঘটনাটি বেশ দু:খজনক। নিহত আরিফের রক্তচাপ একদম কমে যায়। দ্রæত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

শেয়ার করুন