Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ৫২টি মণ্ডপে চলছে দুর্গাপূজা, ব্যাপক নিরাপত্তা

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ৫২টি মণ্ডপে চলছে দুর্গাপূজা, ব্যাপক নিরাপত্তা

Manual8 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি:
উৎসবের আমেজ নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর থেকে বিয়ানীবাজার উপজেলার ৫২টি মন্দির-মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। উপজেলার বিভিন্ন মন্দিরে-মণ্ডপে প্রতিমা’কে ঘিরে আনন্দের ফুল ফুটেছে।

Manual1 Ad Code

সূত্র জানায়, এবার বিয়ানীবাজারে ৪১টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত মন্ডপে পূজা উদযাপন করা হবে। সার্বজনীন মন্ডপে সরকারি ভাবে ৫শ’ কেজি করে চাল সরবরাহ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীর মাধ্যমে শুরু হওয়া শারদ উৎসব ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হবে। এদিন বিকেল ৫টার মধ্যে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করবেন তারা।

Manual6 Ad Code

এসব পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিয়ানীবাজার থানা পুলিশ ও আনসার বাহিনী টহল জোরদার করেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান বলেন, প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভির ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়া সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরাও নিয়মিত টহলে রয়েছেন।

Manual1 Ad Code

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য বলেন, এই বছর পঞ্জিকা মতে ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। বাঙালী হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। বিয়ানীবাজার উপজেলার হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসায় দেবী দুর্গাকে গ্রহণ করেছেন।

Manual8 Ad Code

বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন বলেন, শারদীয় দুর্গাপূজা ও দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেকটি পূজা মন্দিরে স্থানীয়ভাবে পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে থাকবে। আমরা এর সকল কার্যক্রম তত্বাবধায়ন করছি।

শেয়ার করুন