Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজার উপজেলার বেশীরভাগ ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

admin

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ণ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার উপজেলার বেশীরভাগ ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার সবক’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে চায় জামায়াতে ইসলামী। এলক্ষে বেশীরভাগ ইউনিয়নে একক প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করেছে দলটি। মাত্র ৪টি ইউনিয়নে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত কাজ চলমান বলে একটি সূত্র জানায়।

জামায়াতে ইসলামী ঘোষিত তালিকায় বেশিরভাগ প্রার্থী স্থানীয় সাধারণ ভোটারদের কাছে বেশ পরিচিত বলে জানা গেছে। সূত্রমতে, দলের মধ্যে দফায় দফায় আলাপ-আলোচনার পর সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা মাঠে আছেন এবং নির্বাচনের গ্রাউন্ড ওয়ার্ক বলতে যা বোঝায়, এখন তারা তাই করছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড-মেম্বর পর্যন্তও প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করছে জামায়াত। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাছাই শেষে জেলা পর্যায়ে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

Manual5 Ad Code

উপজেলা জামায়াতে ইসলামীর এ্যাসিটেন্ট সেক্রেটারী রুকন উদ্দিন বলেন, আসন্ন স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন এলাকায় প্রার্থী চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

এদিকে জামায়াতে ইসলামী ঘোষিত তালিকা অনুযায়ী, বিয়ানীবাজারের আলীনগরে আহমদুর রহমান খান হিনু, চারখাইয়ে আমীর হোসেন চৌধুরী, দুবাগে মাহতাব উদ্দিন, মাথিউরায় শাব্বির আহমদ খান, লাউতায় দেলোওয়ার হোসেন ও মুড়িয়ায় ফরিদ আল মামুন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়ও কুড়ারবাজারে আব্দুল মুকিত, শেওলায় মাসুদ আহমদ, মুল্লাপুরে আকবর হোসেন, তিলপাড়ায় রুকন উদ্দিন ও সাহাব উদ্দিন জামায়াতে ইসলামীর ‌’মনোনয়ন চক্ষুর’ বিবেচনায় আছে।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের প্রার্থী বাছাই অনেকটাই সম্পন্ন হয়েছে। দু-এক জায়গায় হয়তো এখনো হয়নি। যে কোনো সময় চূড়ান্ত হয়ে যাবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকারের সব কাঠামোর নির্বাচন একসঙ্গে হবে না। এটি চলমান ইস্যু। একের পর এক নির্বাচন হতে থাকবে। অনেক সময় শেষ মুহূর্তেও প্রার্থী পরিবর্তন করতে হয়। তবে সার্বিকভাবে জামায়াত সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন