Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজার উপজেলা ও ৬ ইউনিয়নে প্রার্থী মনোনয়ন করেছে জামায়াত

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ | ০২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার উপজেলা ও ৬ ইউনিয়নে প্রার্থী মনোনয়ন করেছে জামায়াত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী স্হানীয় সরকার নির্বাচনে বিয়ানীবাজার উপজেলা ও ১০টি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্ধিতার জন্য স্থানীয় জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করেছে।

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ করে একটু আগেভাগেই মাঠ গুছিয়ে রাখতে চাইছে জামায়াতে ইসলামী। এ কারণে দলটি মনোনীত প্রার্থীদের নিজ নিজ এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছে।

Manual7 Ad Code

সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলটির স্থানীয় আমীর মাও. ফয়জুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সেক্রেটারী মাও: কাজী আবুল কাসেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহানা ফেরদৌসী (পৌর আমীর কাজী জমির হোসাইনের সহধর্মীনী) এবং আলীনগরের ইউপি চেয়ারম্যান পদে আহমেদুর রহমান খান হিনু, চারখাইয়ে মাও: আমীর হোসাইন চৌধুরী, দুবাগে মাহতাব উদ্দিন, মাথিউরায় সাবেক শিক্ষক মাও: সাব্বির আহমদ খাঁন, মুড়িয়ায় বর্তমান চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতায় বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে মনোনীত করা হয়।

Manual7 Ad Code

এছাড়াও বিয়ানীবাজার পৌরসভা ও বাকি শেওলা, কুড়ারবাজার, তিলপাড়া ও মোল্লাপুর ইউনিয়নে পরবর্তীতে প্রার্থী ঘোষণা হবে বলে জানা গেছে।

Manual5 Ad Code

শেয়ার করুন