Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজার থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

admin

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ০৫:০৭ অপরাহ্ণ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ০৫:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে প্রতিদ্বন্ধিতার জন্য সহকারি রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ চলছে। সোমবার বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম।

Manual8 Ad Code

শনিবার একই কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গণঅধিকারের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান।

Manual3 Ad Code

নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনের ভোটার, প্রতিদ্বন্ধি প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
এই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ২-১ দিনের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন