Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

admin

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৬:১৯ অপরাহ্ণ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ০৬:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

Manual6 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মাহফুজুল কবির।

Manual5 Ad Code

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে থানা কক্ষে থানার ওসি (তদন্ত) ছবেদ আলীর উপস্থিতিতে বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় নবাগত ওসি আবু জাফর মাহফুজুল কবির বলেন, মাদক, কিশোর গ্যাং, জুয়া এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিয়ানীবাজার থানা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবে। এসব অপরাধে জড়িত ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আনা হবে। জনগণের সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা থাকলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

তিনি বলেন, বিয়ানীবাজারকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন