Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় খাসিয়াদের গু লি তে সিলেটের যুবক নি হ ত

admin

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ০৩:৪৭ অপরাহ্ণ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ | ০৩:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
ভারতীয় খাসিয়াদের গু লি তে সিলেটের যুবক নি হ ত

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে আরও দুই সহযোগীর সাথে সালেহ আহমদ জয়ধর নামের ওই যুবক ভারত সীমান্তে অনুপ্রবেশ করে ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

Manual7 Ad Code

নিহত সালেহ আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমদ জয়ধর (৩০), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম আহম্মদ (২০) ও নাজিরগাঁও’র সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া (২৫) মাদকের চালান আনার উদ্দেশ্যে ভারতের অন্তত এক কিলোমিটার অভ্যন্তরে চংকেটের ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অনুপ্রবেশ করেন। তারা সুপারি বাগানের ভেতর অবস্থান করাকালে ভারতীয় খাসিয়ারা চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সালেহ আহমদ জয়ধর মারা যায়। পরে তার দুই সহযোগী মরদেহ বাংলাদেশে নিয়ে আসে।

Manual6 Ad Code

শেয়ার করুন