Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের চিড়িয়াখানায় বাঘ-গন্ডারসহ ১৩৭ প্রজাতি, সবচেয়ে বেশি নিশিবক–কানিবক

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ০২:৪২ অপরাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ০২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
মিরপুরের চিড়িয়াখানায় বাঘ-গন্ডারসহ ১৩৭ প্রজাতি, সবচেয়ে বেশি নিশিবক–কানিবক

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

খাঁচার ভেতর খুনসুটিতে মেতেছে বাঘের ছানা, একটু দূরেই হেলেদুলে হাঁটছে এশীয় হাতি। পাখির খাঁচায় দোল খাচ্ছে বর্ণিল ম্যাকাও। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় গেলে এমনই এক বৈচিত্র্যের দেখা মেলে। রয়েল বেঙ্গল টাইগার, কালো ভালুক, হায়েনা, হাতি, জলহস্তী, ক্যাঙ্গারু, অজগর, ঘড়িয়াল থেকে শুরু করে উটপাখিসহ এখানে রয়েছে ১৩৭ প্রজাতির পশু, পাখি ও মাছ।

Manual2 Ad Code

চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বৃহৎ প্রাণী, মাংসাশী, ক্ষুদ্র স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি ও অ্যাকুয়ারিয়ামের মাছ মিলিয়ে এখানে মোট প্রাণীর সংখ্যা ৩ হাজার ৫২৩। দেশের আর কোনো চিড়িয়াখানা কিংবা সাফারি পার্কে একসঙ্গে এত প্রাণীর দেখা মেলে না।জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান  বলেন, এখানে বৃহৎ প্রাণী, সরীসৃপ, ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে অ্যাকুয়ারিয়ামের মাছ—সব প্রদর্শন করা হয়। এত প্রজাতি দেশের অন্য কোনো সাফারি কিংবা চিড়িয়াখানায় প্রদর্শিত হয় না।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রজাতির দিক থেকে এখানে সবচেয়ে বেশি রয়েছে পাখি। উটপাখি, ইমু, হাড়গিলাসহ ৬১ প্রজাতির পাখি রয়েছে এখানে। এশীয় হাতি, জিরাফ, আফ্রিকান গন্ডার, জলহস্তীর মতো বৃহৎ প্রাণী আছে ১৯ প্রজাতির। আর রয়েল বেঙ্গল টাইগার, সাদা সিংহ, এশীয় কালো ভালুকের মতো মাংসাশী প্রাণী আছে ৯ প্রজাতির।

শেয়ার করুন