Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১১:২৭ অপরাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ১১:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি মির্জা আব্বাসের জন্য দোয়া চান।

Manual3 Ad Code

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস উদ্দিন, উনি অনেক সুস্থ। হাসপাতালে ভর্তি আছেন। উনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তা’লার কাছে দোয়া করি, যাতে আল্লাহতালা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করেন। যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারেন এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়ন করতে পারেন।’

Manual4 Ad Code

এসময় তিনি আরও বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করবো, যাতে আল্লাহ তা’য়ালা খুনি হাসিনাকে, যার ফাঁসির রায় হয়েছে; তাকে ভারত থেকে ধরে বাংলাদেশে এনে সেই রায় বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ উসমান হাদিসহ যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহত যারা আছেন আল্লাহ তাদের সুস্থ করে দিন।’অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন