Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে সিলেটের ছাত্রদল নেতা বহিষ্কার

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৭:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ০৭:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
যে কারণে সিলেটের ছাত্রদল নেতা বহিষ্কার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

Manual8 Ad Code

জানা যায়, সিলাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

Manual2 Ad Code

শেয়ার করুন