Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ

admin

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) অভিযান চালিয়ে ৮ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

Manual4 Ad Code

Advertisement

এর মধ্যে ৮ কেজি ওজনের হেরোইনের মূল্য ৮ কোটি টাকা ও ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের দাম ৩৫ লাখ।

Manual4 Ad Code

সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় হানিফ পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মদাক পরিবহণ করা বাসটিও। চট্টগ্রামে নিকট অতীতে হেরোইনের এত বাড় চালান আর উদ্ধার হয়নি।

Manual2 Ad Code

এ বিষয়ে সিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর ২টায় ব্রিফিং করে অভিযানের বিস্তারিত বর্ণনা দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতার তিনজন হচ্ছেন- আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) ও মোহাম্মদ রাসেল (৪৯)। জব্দ মাদকের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা বলে সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, হানিফ পরিবহণের একটি বাসে করে কক্সবাজার থেকে মাদকের একটি চালান চট্টগ্রাম আসছে- এমন গোপন খবর ছিল পুলিশের কাছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম শিকলবাহা ক্রসিং এলাকায় অবস্থান নেয়। গভীর রাত ৩টার দিকে সন্দেহজনক বাসটি ক্রসিং অতিক্রমকালে পুলিশ সিগন্যাল দেয়।

এতেও বাসটি না থামিয়ে চালক পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের অভিযান টিম বাসটিকে কিছু দূর ধাওয়া করে থামাতে বাধ্য করে। পরে ওই বাসের পেছনে লোহার তৈরি একটি গোপন বক্সে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এতে ৮টি প্যাকেটে এক কেজি করে ৮ কেজি হেরোইন, যার আনুমানিক মূল্য ৮ কোটি ৫ টাকা এবং ৭০টি প্যাকেটে নীল রঙের ভেতরে লুকানো ২০০ পিস করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, আটক তিনজন হানিফ পরিবহণের চালক সুপারভাইজার ও হেলপার। এ তিনজন যাত্রী পরিবহণের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে। তারা হেরোইন ও ইয়াবাগুলো কক্সবাজার থেকে কিনে ঢাকায় দুই ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশে নিচ্ছিল।

কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন