Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রিকাবিবাজারে দৌঁড়ে দুই ছি ন তা ই কারী ধরল পুলিশ

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৪:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ০৪:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
রিকাবিবাজারে দৌঁড়ে দুই ছি ন তা ই কারী ধরল পুলিশ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর রিকাবিবাজারে দৌঁড়ে দুই ছিনতাইকারীকে ধরেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশাসহ তাদেরকে আটক করা হয়।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় রিকাবিবাজার পয়েন্টে এক ব্যক্তি চিৎকার করে জানায় তাঁর মোবাইল ফোন ছিনতাইকারীরা নিয়ে যাচ্ছে।  এসময় রিকাবিবাজার পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট পল্লব সরকার ও মো. জুবরিয়া।

Manual5 Ad Code

ছিনতাইয়ের খবর শুনে রিকাবিবাজার পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের সাথে নিয়ে দৌঁড়ে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটির গতিরোধ করেন। পরে অটোরিকশা থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

Manual5 Ad Code

 

শেয়ার করুন