Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান ঢাকার

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
শেখ হাসিনার বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান ঢাকার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান জানিয়েছে ঢাকা।সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।

Manual8 Ad Code

তিনি বলেন, “ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে বলা হয়েছে।” একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জ দূর করতে সংলাপের পথ খোলা রাখার কথাও উল্লেখ করেন তিনি।

Manual1 Ad Code

হুমায়ুন কবির আরও জানান, ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে বিচার বিভাগ। এ ক্ষেত্রে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন