Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে, যেখানে হ্যাকাররা প্রায় ২৫ লাখ মার্কিন ডলার চুরি করেছে। বাংলা টাকায় যা প্রায় ৩০ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। সরকারের দাবি, এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংঘটিত সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির ঘটনা।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানী কলম্বোতে আয়োজিত এক ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপ্পেরুমা জানান, চুরি হওয়া অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল। এএফপির বরাতে জিওটিভি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

তদন্তে জানা গেছে, মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর বিষয়টি সামনে আসে। পরে দেখা যায়, নির্ধারিত অর্থ গায়েব হয়ে গেছে।

Manual7 Ad Code

ঘটনার পর পাবলিক ঋণ ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং বিদেশি সংস্থার সহায়তাও চাওয়া হয়েছে।

শেয়ার করুন