Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড ও নির্দিষ্ট বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘যখন এটি নিশ্চিত করতে পারব, তখনই আপনাদের সম্মানজনক স্যালারি (বেতন) এবং মর্যাদা আমরা নিশ্চিত করতে পারব।’বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

মন্ত্রী বলেন, ‘গণমাধ্যম যদি একটা শিল্প জগৎ হয়ে থাকে, তাহলে এই শিল্পকে অবশ্যই তার নিয়োগ পদ্ধতিটা হতে হবে আইন অনুযায়ী। যিনি ইনভেস্ট করবেন, তার ইনভেস্টমেন্টকে পাহারা দেয়া বা লাভজনক করার দায়িত্ব যেমন তার, তেমনি সেখানে কর্মীদের অধিকার নিশ্চিত করাও জরুরি। আমরা ধীরে ধীরে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাব।’

Manual5 Ad Code

সভায় তিনি ফটো সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একজন সাংবাদিকের কলম এবং ফটো সাংবাদিকের একটি ক্যামেরাই ছিল পেশাগত দায়িত্ব পালনের উপকরণ। কিন্তু আজকের প্রযুক্তির বিবর্তনে একটি ডিভাইস এখন টেলিভিশন, রেডিও, ক্যামেরা এবং কম্পিউটারের কাজ করছে। এই গতির সঙ্গে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের দক্ষ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘পেশাগত দক্ষতা অর্জনের জন্য আপনাদের একটি ইনস্টিটিউট করা জরুরি। এই ভবনটি অবিলম্বে আপনাদের নিয়ন্ত্রণে আনা দরকার। পাশাপাশি একে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর করা উচিত। যাতে আপনাদের মালিকানা ও আধুনিক পেশাগত দক্ষতা- দুটোই নিশ্চিত হয়।’

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন,  ‘ফ্যাসিবাদ একটি রোগের মতো। আজ যে গণতন্ত্রী কাল সে ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। তাই গণমাধ্যমকে সবসময় সজাগ থাকতে হবে।’

Manual6 Ad Code

সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

শেয়ার করুন