Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফিয়া হ ত্যা মা ম লা, র‌্যাবের কব্জায় পিতা-পুত্র

admin

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১১:২৯ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ১১:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
সাফিয়া হ ত্যা মা ম লা, র‌্যাবের কব্জায় পিতা-পুত্র

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সাফিয়া হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

 

রবিবার (২৯ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর থানাধীন রাজিউড়া উচাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ পরিবেশন
Manual4 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন গন্না এলাকার মৃত সমসু মিয়ার ছেলে মো. ইদন মিয়া (৬০) এবং  তার ছেলে মকসুদ আলী (৪০)।

Manual2 Ad Code

 

জানা যায়, সাফিয়া বেগম (৬৮) ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানাধীন গন্না এলাকার বাসিন্দা। পূর্ব শত্রুতার জের ধরে গত ২০ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে সাফিয়া পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদীরা দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

 

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ হাসপাতালে ৪ দিন চিকিৎসার পর তার অবস্থা আরও খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ (ফেব্রুয়ারি) রাত আড়াইটার সময় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং পিতা-পুত্রকে গ্রেপ্তারে সক্ষম হয়।

 

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম র্কমর্কমতা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual6 Ad Code

শেয়ার করুন