Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের কদমতলী থেকে গ্রে*প্তা*র আশরাফ ও সৌখিন

admin

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের কদমতলী থেকে গ্রে*প্তা*র আশরাফ ও সৌখিন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (২৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কদমতলীস্থ আনন্দ বিপনী মার্কেটের সামনে থেকে ২১ পিস ইয়াবাসহ মো. আশরাফ আলীকে (৩৩) গ্রেপ্তার হয়।

Manual6 Ad Code

অপর আরেক অভিযানে রবিবার (২৯ মার্চ) রাত রাত ২টার দিকে কদমতলী এলাকার বালুর মাঠস্থ ‘আলী বিকাশ’ নামীয় দোকানের সামনা থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. শাকিল আহমদ ওরফে সৌখিনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

 

আশরাফ আলী দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকার বশর মিয়া ও রবনা বেগমের ছেলে। আর সৌখিন কদমতলী স্বর্ণশিখা-১৩৭, পূর্ব বাড়ীর মো. রফিক মিয়া ও ফুলকি বেগমের ছেলে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১২/২৯/০৩/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুলআলম।

Manual6 Ad Code

শেয়ার করুন