Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সাত ভাই রেস্টুরেন্ট থেকে গ্রে*প্তা*র-৪

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৬:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ০৬:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সাত ভাই রেস্টুরেন্ট থেকে গ্রে*প্তা*র-৪

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগরীর জালালাবাদ থানার সোনাতলা বাজারের সাত ভাই রেস্টুরেন্ট থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার জুয়াড়ী বলে দাবি করেছে পুলিশ।

Manual2 Ad Code

রবিবার (১৫ মার্চ) রাত ১টার দিকে (শনিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, জালালাবাদ থানার লামারগাঁওয়ের কছির আলীর ছেলে আলামিন (২৪), আরিছ আলীর ছেলে আলী  আকবর (৩২), আব্দুল বারির ছেলে মো. ছালিক (৩৬) মইয়ারচরের ফরিদ উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ (৩৭)।

Manual6 Ad Code

তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (নং ৪৩/১৫/০৩/২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
শেয়ার করুন