Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আগামী ৫ দিনের আবহাওয়া নিয়ে যে বার্ত দিচ্ছে অধিদপ্তর

admin

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ১২:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ১২:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে আগামী ৫ দিনের আবহাওয়া নিয়ে যে বার্ত দিচ্ছে অধিদপ্তর

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

চৈত্র মাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যার প্রভাবে তাপমাত্রা নেমে এসেছে ২৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সময়ের সঙ্গে আরও বাড়তে পারে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমে জানান, সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Manual5 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ২০ মিলিমিটার, কক্সবাজারে ১৯ মিলিমিটার, চট্টগ্রামের আমবাগানে ১১ মিলিমিটার এবং পটুয়াখালী ও দিনাজপুরে ১০ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

Manual7 Ad Code

শেয়ার করুন