Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আ*ট*ক আড়াই কোটি টাকার চো*রাই মালামাল

admin

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১০:৫০ অপরাহ্ণ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১০:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আ*ট*ক আড়াই কোটি টাকার চো*রাই মালামাল

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাই মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

Manual8 Ad Code

মঙ্গলবার (১০ মার্চ) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি বিওপি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বেটনোভেট ক্রীম, জিরা, গরু, মহিষ, ইমিটেশন চেইন, মেডিসিন, মোটরসাইকেল পার্টস, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স সামগ্রী, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশ বাজি, নারিকেল, মেহেদী, বিস্কুট, পুডিং পাউডার, টু-পিস এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছের চালান আটক করে।

Manual5 Ad Code

চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও আটক করা হয়েছে। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা।

Manual3 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আটককৃত চোরাচালানী মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন