Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কবে হচ্ছে নতুন বাসভাড়া কার্যকর?

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কবে হচ্ছে নতুন বাসভাড়া কার্যকর?

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের গণপরিবহনে কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলেও সিলেট অঞ্চলের বেশ কয়েকটি রুটে এখনো পুরোনো ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নতুন ভাড়ার তালিকা হাতে পেলেই আগামী এক-দুই দিনের মধ্যে এটি কার্যকর করা হবে। তবে জ্বালানির দাম বৃদ্ধির তুলনায় ভাড়া বাড়ানো যথেষ্ট হয়নি বলেও তারা মনে করছেন।

Manual4 Ad Code

সরেজমিনে দেখা গেছে, সিলেট-হবিগঞ্জ, সিলেট-মৌলভীবাজার এবং সিলেট-ঢাকা রুটে এখনো ভাড়া বৃদ্ধির কোনো প্রভাব পড়েনি। এসব রুটে যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। এতে একদিকে যাত্রীরা স্বস্তি প্রকাশ করলেও, অন্যদিকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Manual6 Ad Code

যাত্রীরা জানান, ভাড়া না বাড়ানো আপাতত তাদের জন্য স্বস্তিদায়ক হলেও বিভিন্ন রুটে ভিন্ন ভিন্ন ভাড়া কার্যকর থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। দ্রুত সারা দেশে একই নিয়মে ভাড়া কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতানা তারেক বলেন, নতুন ভাড়া কার্যকর করার বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা ও তদারকি না থাকায় আপাতত এ রুটে পুরোনো ভাড়াতেই চলাচল অব্যাহত রয়েছে। বিআরটিএ থেকে ভাড়ার তালিকা পাওয়ার পর আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন ভাড়া কার্যকর করা হবে।তবে জ্বালানি তেলের দাম যে হারে বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয় করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। মালিকপক্ষের দাবি ছিল কিলোমিটারপ্রতি ২৮ পয়সা ভাড়া বাড়ানোর। সে অনুযায়ী প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হওয়ায় পরিবহন মালিকদের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Manual8 Ad Code

শেয়ার করুন