Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে গ্রে প্তা র ৫৪ ছি*ন*তা*ই*কা*রী

admin

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে গ্রে প্তা র ৫৪ ছি*ন*তা*ই*কা*রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

চলতি এপ্রিলের ১৬ দিনে ৫৪ ছিনতাইকারীসহ বিভিন্ন অভিযোগে মোট ৮৩৮ জনকে আটক বা গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ- এসএমপি।

Manual2 Ad Code

 

শনিবার (১৮ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে এসএমপির মিডিয়া সেল। তারা জানায় গত ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের সবাইকে  আটক বা গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সিলেটে ছিনতাইকারীদের প্রতিরোধসহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে, যা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এসময়ে ৪৯ জন মাদক ব্যবসায়ী ও মাবদকসেবীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা।

 

Manual1 Ad Code

এছাড়া একই সময়ে বিভিন্ন এলাকা থেকে ২৭ জন চোর এবং ডাকাতকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্যান্যদের মেট্রোপলিটন অধ্যাদেশসহ অন্যান্য আটক বা গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

এসময় চোরাচালান আটক বা জব্দ করার ক্ষেত্রেও বেশ ভালো সাফল্য পেয়েছে এসএমপি। এই ১৬ দিনে তারা ১৫০ কেজি জিরা, ২ হাজার ৪৮০ কেজি ফুসকা, ২ হাজার ৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০ হাজার ৪৪০ পিস চশমা, ২ লাখ ১৪ হাজার ৫০ টাকার কসমেটিক্স সামগ্রী, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা উদ্ধার করা হয়।

 

এ সময়ে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ১ হাজার ৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা আদায় এবং ১ হাজার ১১টি যানবাহনকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসএমপির মিডিয়া সেল।

Manual1 Ad Code

শেয়ার করুন