Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছিন তা ই কারী ও চাঁ দা বাজদের তথ্য দিলেই মিলবে পুরস্কার

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছিন তা ই কারী ও চাঁ দা বাজদের তথ্য দিলেই মিলবে পুরস্কার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য চেয়েছে পুলিশ। অপরাধীদের তথ্য দিলেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার রাতে এসএমপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এসএমপি সূত্র জানায়, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তিনি তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।

কোন নাগরিকের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেফতার হলে, তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে|

Manual2 Ad Code

এসএমপির GenieA App এর মাধ্যমে অথবা হটলাইন ০১৩৩৯-৯১১৭৪২ অথবা এডিসি মিডিয়া ও আইসিটির ০১৩২০-০৬৭০৩৮ ফোন নাম্বারে তথ্য দেওয়া যাবে।

Manual5 Ad Code

শেয়ার করুন