Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হল না তাঁতীদল নেতা জুনেলের

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হল না তাঁতীদল নেতা জুনেলের

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরা হল না সিলেট মহানগর তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য জুনেল আহমদের। ট্রাক চাপায় সড়কেই প্রাণহানী ঘটেছে জুনেলের। দুর্ঘটনায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত তার ছেলেও আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

জুনেল আহমদ দক্ষিণ সুরমার গোপশহরের বাসিন্দা ও নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক।
সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল সিলেটভিউ-কে জানান, জুনেল আহমদের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ালেখা করে। স্কুল থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি গোপশহরস্থ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক চাপা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেল মারা যান। দুর্ঘটনায় তার ছেলে আহত হয়েছে।দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান সিলেটভিউ-কে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন