Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুরন্ত জয়

admin

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুরন্ত জয়

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক
স্টাফ রিপোর্টার:
চতুর্থদিনেই জয়ের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনের আনুষ্ঠানিকতা সারা হলো। বাংলাদেশ পেল দারুণ জয়। দেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ।

চতুর্থ ইনিংসে ৩৩২ রানের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের। কিউইরা এর ধারেকাছেও যেতে পারল না। অলআউট হয়ে যায় তারা ১৮১ রানে। বাংলাদেশ পায় ১৫০ রানের দুর্দান্ত জয়।

Manual8 Ad Code

টেস্টে নিউজিল্যান্ড এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৩২৪ রান তারা করে জিতেছিল, ১৯৯৪ সালে ক্রাইস্টার্চে। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা ৩১৭ রানের, ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টে।

Manual1 Ad Code

আগের দিনই জয়ের মঞ্চ তৈরি করে দেওয়া তাইজুল ইসলাম ম্যাচে ১০ নিয়েছেন উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬টি উইকেট।

টেস্টে এনিয়ে দ্বাদশবার পাঁচ উইকেট নিলেন তাইজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার।

নিউজিল্যান্ডের ইনিংসের উল্লেখযোগ্য হলো ডারিল মিচেলের ৫৮ ও টিম সাউদির ৩৪ রান।

Manual2 Ad Code

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস ৩১০ রান
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩১৭ রান

Manual8 Ad Code

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৩৩৮ রান
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৮১ রান

শেয়ার করুন