Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তি, হুঁ শি য়া রি

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তি, হুঁ শি য়া রি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সিলেট নগরবাসীর উদ্দেশ্যে নতুন গণ বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। বিজ্ঞপ্তিটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম বিজ্ঞপ্তিটি জারি করেন।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে মহানগর এলাকার সকল শপিং মল, মার্কেট, বিপনী বিতানসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

Manual1 Ad Code

এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে হোটেল, রেস্টুরেন্ট, কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরী সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠান।

Manual7 Ad Code

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানী সাশ্রয়ে সরকার সম্প্রতি সন্ধ্যা ৭টা থেকে সারাদেশের হোটেল রেস্টুরেন্ট, কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরী সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠান ব্যতিত সব ধরণের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জারি করে।

শেয়ার করুন