Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রশাসনের নামে চাঁ*দা*বা*জি, গ্রে প্তা র- ২

admin

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রশাসনের নামে চাঁ*দা*বা*জি, গ্রে প্তা র- ২

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের কোতায়ালী থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে দুই চাদাঁবাজকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার  (২৮ মার্চ)  রাত ১১টার দিকে বন্দরবাজার পেপার পয়েন্ট থেকে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার কার হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন চেঙ্গাটি এলাকা মৃত শেখ আব্দুস সোবহান ও ফিরোজা খাতুনের ছেলে, বর্তমানে ছড়ারপার এলাকার কমিশনার কলোনীর বাসিন্দ ইউসুফ মিয়া (৩৬) এবং ভৈরব থানাধীন সাদেকপুর এলাকার মৃত কফিল উদ্দিন শেখ ও আফেলা বেগমের ছেলে আব্দুল সাত্তার (৩৭)।

Manual8 Ad Code

পুলিশ জানায়, অভিযানের সময়ে উপস্থিত হকার ও ব্যবসায়ীদের কাছ থেকে তারা দুজন দীর্ঘদিন ধরে নিয়মিত প্রশাসনের নাম ব্যবহার করে বন্দরবাজার এলাকার আশপাশের বিভিন্ন হকারের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা উত্তোলন করছিলেন।তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা (নং-৬১/২৯/০৩/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম।

Manual4 Ad Code

শেয়ার করুন