Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে কারণে ধরা পড়লেন রাজশাহীর রাসেল শাকিল ও রাকিব

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৬:২৩ অপরাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ০৬:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে কারণে ধরা পড়লেন রাজশাহীর রাসেল শাকিল ও রাকিব

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সিলেটে রাজশাহীর তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিলেট-জকিগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় একটি ট্রাকে থাকা ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মহিষের বাজার মূল্য প্রায়  ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা ভারতীয় মহিষ চোরাচালানের সহিত জড়িত।

Manual4 Ad Code

আটককৃতরা হলো- রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের মো. আসাদ আলীর ছেলে রাসেল হোসেন, একই জেলার পুটিয়া থানার বড় ধাদাস গ্রামের মো. দুলালের ছেলে শাকিল ও গোদাগাড়ী থানার জাহানাবাদ গ্রামের মো. আইনুদ্দিনের ছেলে আবদুর রাকিব।

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীরামপুর বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। ওই ট্রাক থেকে ৩০ লাখ টাকা মূল্যের ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় তিনজনকে। আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন