Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ সুপার ড. যাবের সাদেক

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১২:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ১২:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে যোগ দিলেন নতুন পুলিশ সুপার ড. যাবের সাদেক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সিলেট জেলায় সোমবার (১২ মার্চ) নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। এর পূর্বে তিনি জামালপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস পুলিশ কর্মকর্তা।

পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে একটি চৌকস দল তাঁকে অভিবাদন প্রদান করে। পরে সিলেট জেলা পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম, শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলা ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় পরিচয় পর্ব শেষে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

Manual6 Ad Code

শেয়ার করুন