Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের কব্জায় ৯০

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ০৫:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ০৫:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের কব্জায় ৯০

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুত্রুবার (২৪ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে (বুধবার দিবাগত) শুত্রুবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ৯০ জনকে আটক বা গ্রেপ্তার করে।

Manual1 Ad Code

তাদের মধ্যে নিয়মিত মামলায় ১২, ওয়ারেন্টভুক্ত আসামি ৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬, সন্দেহভাজন ৩১, মেট্টোপলিটন অধ্যাদেশে ৩২, অটোরিশকাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের সবাইকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual3 Ad Code

শেয়ার করুন