Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া কত বাড়ল? কবে থেকে কার্যকর?

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া কত বাড়ল? কবে থেকে কার্যকর?

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে বেড়ে গেছে বাসের ভাড়া। বাসভাড়া সমন্বয়ের পর আন্তজেলা ও দূরপাল্লার রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা অনুযায়ী, সিলেট-ঢাকা (সায়েদাবাদ) রুটে চলাচলকারী ৪০ আসনের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৪০ টাকা। যা এখন (শনিবার রাত পর্যন্ত) নেয়া হচ্ছে ৬৭০ থেকে ৭০০ টাকা।

Manual6 Ad Code

জানা গেছে, নতুন এই ভাড়া রোববার থেকে কার্যকর হতে পারে।

Manual5 Ad Code

এ ব্যাপারে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, কেন্দ্রীয়ভাবে ভাড়া সমন্বয়ের একটি সিদ্ধান্ত হয়েছে। দুরপাল্লার পাশাপাশি আন্তঃজেলা রুটে ভাড়া সমন্বয় নিয়ে এখনো পর্যালোচনা চলছে। আশা করছি রবিবার থেকে নতুন ভাড়া কার্যকর করা হতে পারে।

বাস ভাড়ার নতুন হার অনুযায়ী, ঢাকা (সায়েদাবাদ)–সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৫২ টাকা এবং ৪০ আসনের বাসে ৭০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকেও বিভিন্ন রুটে নতুন ভাড়া কার্যকর হয়েছে। এর মধ্যে ঢাকা-রংপুর, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের রুট এবং ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন হিসেবে আন্তজেলায় প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন